Powered By Blogger

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শারদীয় দুর্গোৎসব

দুর্গাপূজা
আজ মহা সপ্তমী

মনে পড়ে  শৈশবের কথা, মায়ের কাছে বায়না করতাম দুর্গাপূজা দেখতে নাড়াইলে নিয়ে যাওয়ার। কিন্তু শত কাজের মাঝে বাবার হাতে সময় নেই আমাদের ঘুরাতে নিয়ে যাওয়া। শুধু প্রতিক্ষার পালা ষষ্ঠী না নবমীতে বাবা আমাদের নিয়ে যাবে। মানের ভিতর এক ধরনের বাধভাঙ্গা আনন্দ কাজ করত, সে অনুভূতি বোঝানো যাবে না। তাছাড়া আমাদের বাড়ি থেকে নাড়াইল ছিল ৫.৫০ কি:মি: দূর। কোন রকমে বাবা সময় বের করে শেষ পর্যন্ত বাবার হাত ধরে ঢোঙ্গাতে উঠে যেতে হতো পাকা রাস্তায় সেখান থেকে পরিবহন পাওয়া ছিল আরও কঠিন, অনেক সময় দাঁড়িয়ে থেকে একটি ভ্যান পেয়ে তাতে উঠে নড়াইলে পৌছাতে হতো। মন্ডপ ঘুরতে হতো পায়ে হেঁটে হেঁটে। হাটতে হাটতে অনেক পরিশ্রম হয়ে যেত । জিলাপী আর রসগল্লার স্বাদে সকল কষ্ট লাঘব হত।  তারপর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফেরা। আজ বাবা তোমায় খুব খুব মনে পড়ছে, আমিও যে বাবা হয়েছি। আজ পরিবার থেকে অনেক দুরে আছি TOT ট্রেনিং করতে ঢাকায় । আমার পরিবারকে আমি খুব মিস করছি। আমি বাবা হয়ে আমার সন্তাকে আজ তার আনন্দ থেকে বঞ্চিত করছি, সে ফোনে সব সময় বলছে বাবা তুমি কবে আসবে, আমি তোমার সাথে পূজা দেখতে যাব। আমাকে খেলনা কিনে দিবে। আমার আস্বাস তাকে আর  ভোলাতে পারাছে না। বাবা তুমি কষ্ট পেয়েও না! আসছে বছর আবর হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন